রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে।
র
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান তরুণদের নানান দিক-নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে মাগুরায় কী কী করতে চান সে বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।
বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট সদরের কাড়াপাড়া ও রাখালগাছি ইউনিয়নে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু কচুয়ার ধোপাখালী ও গজালিয়া সদরের ইউনিয়নে, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসন। এ আসনে এবার ভোটের লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ডা: হামিদুল হক খন্দকারের সাথে জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী পনির উদ্দিন আহমেদের
শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে এনে নিজের শঙ্কার কথা জানালেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ছানোয়ার হোসেন ছানু। রবিবার দুপুরে শহরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আনোয়ারা ইসলাম রানী। এই আসনে রানীর প্রতিদ্বন্দ্বী জাপা চেয়ারম্যান জিএম কাদের।
ক্রিকেটে ২০২৩ সালে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি টাইগাররা। নিজেদের পছন্দের ফরম্যাট হলেও এবং ওয়ানডে বিশ্বকাপের বছরেও ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছিল লাল-সবুজের দল, ৩২টি ওয়ানডে খেলে জয়ের দেখা মিলেছে মাত্র ১১টিতে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সফরে মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর আসছেন। এদিন বিকেল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান। (মহম্মদপুর- শালিখা উপজেলা) মাগুরা-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীরেন সিকদার।