আজ রোববার, ৩১ ডিসেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
র
শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি বাধায় ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।
ঘন কুয়াশায় বন্ধ থাকার প্রায় ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
রাজধানীর আদাবর থানার হাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) কেরানীগঞ্জের মধু সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৭ ঘণ্টা ঢাকা ও আশপাশের থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকায় মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে এ দুটি স্টেশন চালু হওয়ার মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ডেঙ্গুতে এক বছরে সারাদেশে ১ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ লাখ ২১ হাজার ৭৩ জন। শনিবার (৩০ ডিসেম্বর) দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৪ জন চিকিৎসাধীন ছিল।
আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
গোপালগঞ্জে বই উৎসবে মাধ্যমিক স্তরে ১৩ লাখ ৫২ হাজার ৯৫১টি বই বিতরণ করা হবে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১২ লাখ ১১ হাজার ৯৪১টি বই বিতরণ করা হবে।