প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
র
নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচার মাইক বন্ধ এবং ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে নৌকা প্রতীকের ১১ কর্মীকে শোকজ করা হয়েছে।
নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা (বিএনপি) আরো ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের এই ভিসা আগামী ১ জানুয়ারি থেকে ইস্যু শুরু করবে দেশটির সরকার।
আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের পথসভার গাড়ি বহরে বাধা দেওয়ার চিত্র ধারণ করায় এক টিভি ক্যামেরাপার্সনের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
২০২৪ শিক্ষাবর্ষের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।