ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সোমবার এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
র
ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার সামরিক ব্যবহারে বিধিনিষেধ ইচ্ছাকৃত বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সংযোগে ধীরগতি ও বিচ্ছিন্নতার কারণে রুশ ড্রোন প্রতিরোধ এবং সম্মুখসারিতে খাবার ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এর পেছনে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৈঠকটি হতে পারে। তবে বৈঠক আয়োজন কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
যুক্তরাজ্যের এসেক্সে ব্রিটিশ প্রতিষ্ঠান এনস্কেলের একটি ডেটা সেন্টার প্রকল্প থেকে সরে গেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতায় প্রকল্পটির কাজ বিলম্বিত হচ্ছিল। শেয়ারবাজার থেকে প্রায় ৩০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনার মধ্যে থাকা এনস্কেলের জন্য এটি একটি বড় ধাক্কা।
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার পরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।