র

করোনা টিকা নিয়েও করোনায় আক্রান্ত অধ্যাপক নাসিমা সুলতানা

করোনা টিকা নিয়েও করোনায় আক্রান্ত অধ্যাপক নাসিমা সুলতানা

করোনা টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনায় সংক্রমিত হলেন।

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ নারী দল, আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট মর্যাদা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর বৃটেনে ৩০ জনের রক্ত জমাট

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর বৃটেনে ৩০ জনের রক্ত জমাট

ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়ে দেশে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে টিকাগ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধছে বলে প্রথমে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আপত্তি ওঠে। 

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শচিন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শচিন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের কিংবতন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। হাসপাতালে ভর্তি হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি।

পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন

পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন

পাবনা প্রতিনিধি: পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন। আহত হয়েছেন আরো একজন। পাবনা সদর উপজেলার তারাবারড়িয়ায় শুক্রবার (০২ এপিল)  সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো-পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আতশতোষপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে  আলমগীর হোসেন (৪২) ও তার মেয়ে সিনহা (৬)। 

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৩৬

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৩৬

তাইওয়ানের পশ্চিমাঞ্চলে শুক্রবার (০২ এপ্রিল) সকালে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। খবর আলজাজিরার, বিবিসি।

সৌরজগতে নতুন অতিথি, অন্য দুনিয়ার ধুমকেতু হাজির সূর্যের পরিবারে

সৌরজগতে নতুন অতিথি, অন্য দুনিয়ার ধুমকেতু হাজির সূর্যের পরিবারে

সৌরজগতে নতুন অতিথি। দেখা মিলল এক ‘ইন্টারস্টেলার’ ধুমকেতুর। ‘নেচার’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত জোড়া গবেষণাপত্রের দাবি, এই প্রথম এমন আদিম অবস্থায় থাকা কোনও ধুমকেতুর দেখা মিলল আমাদের সৌরজগতে। ২১/ বরিসভ নামের এই ধুমকেতুটি ২০১৯ সালে আবিষ্কৃত হয়েছিল।

৬ মাসের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সংক্রমণ

৬ মাসের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সংক্রমণ

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে জনসংখ্যাবহুল এ দেশ। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার। শুক্রবার তা প্রায় সাড়ে ৮১ হাজার। ২৮ সেপ্টেম্বরের পর এত সংখ্যক লোক এক দিনে আবার আক্রান্ত হলেন।

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্য অভিমুখী দেড়শ’র বেশি অভিবাসি উদ্ধার

ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্য অভিমুখী দেড়শ’র বেশি অভিবাসি উদ্ধার

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ শিশু এবং গর্ভবতী এক নারী রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তারা জানায়, আটটি নৌযানে করে ১৫৯ জন অভিবাসিতে ডানকির্ক ও বোলগনে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছে।