দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জনের শরীরে।
র
আদালতের কোনো আদেশ প্রতিপালন না হয়ে থাকলে-তা অনিচ্ছাকৃত উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির এমডি আশরাফুল হাসান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু । আজ মঙ্গলবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টে তার চেম্বারের জুনিয়র আইনজীবী রবিউল আলম বদু বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্সেলোনার জার্সি গায়ে আরো একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজের কাতালান জায়ান্টদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন মেসি
‘নিশ্চিন্তে ঘুমাতে চাইলে’ গোলাবারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। এমন হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে, মেলা স্থগিতও হতে পারে।
বকেয়া বেতন পরিশোধ ও কয়েকটি দাবিতে রাজধানী তেঁজগাওয়ে সড়ক অধরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এসময় সড়কে ত্রীব্র যানযটের সৃষ্টি হয়।
ইলিশ রপ্তানিতে করতে চান ব্যবসায়ীরা। তবে দেশের বাজারে দাম বেড়ে যাওয়ার শঙ্কায় এখনই এই সিদ্ধান্ত নিতে চাইছে না সরকার।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় এক পর্যবেক্ষণকারী সংস্থা জানায়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।