তিনি শুধু স্পিন বল ভালো খেলেন, তা নয়। তাঁর স্পিন ব্যাটসম্যানদের কাবুও করে দিতে পারে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জো রুটের দুরন্ত স্পিন বোলিংয়ের সাক্ষী থাকল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
র
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পেশিনিয়ানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিচারের উদ্যোগ নেবে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিস্কৃত) সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (বহিস্কৃত) ইমতিয়াজ হাসান রুবেলের ৫ হাজার ৭০৬ বিঘা জমি, ৫৫ গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার। ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য তাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
আগামী ২৬ মার্চ ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে।
কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের স্ট্যান্টের জেরে খবরের শিরোনামে রাহুল গান্ধী। মৎস্যজীবীদের অভাব-অভিযোগ শুনতে এবার একেবারে পানিতেই নেমে পড়লেন রাহুল।
বন্ধ চিনিকলগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।