ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মাধ্যমিক বিদ্যালয়ের দূরবস্থার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
- গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
- * * * *
- বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী
- * * * *
- ছাত্র সংসদ নেতাদের যে কারণে ডেকেছেন জামায়াত আমির
- * * * *
- পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন
- * * * *
র
ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ভেঙে অন্তত ২০ জন নিহত হন। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকাল থেকেই কলকাতা ও এর আশপাশ এলাকায় বৃষ্টি হচ্ছিল।
শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে কাপ্তাইয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার পর্যটক ভ্রমণে আসবেন বলে আশা করছেন কাপ্তাইয়ে অবস্থিত হোটেল ও মোটেলের পরিচালকরা। আর আগত পর্যটকদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন হোটেলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাপ্তাই উপজেলার সকলে হোটেল, মোটেল ও রেস্টহাউজ অনেক আগেই বুকিং হয়ে গেছে। এখন নতুন করে কেউ কোনো রুম বা রেস্টহাউজ বুকিং পাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সন্ধ্যায় নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে বিএনপিতে চলছে নানা প্রস্তুতি।
শনিবার পূজামণ্ডপটির প্রস্তুতি দেখতে যান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। রাজধানী তিরানার রাজপথ গত কয়েক দিন ধরে সম্পূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইদি রামা প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, যা আলবেনিয়ার দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতায় এক বড় ধরনের ধাক্কা দিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিজের চাকরি বাঁচাতে গত শুক্রবারে সংবাদমাধ্যমে গিয়েছিলেন কেটি জ্যাকারিয়া। কিন্তু সেখানেই এক চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানের সঞ্চালক লরেন্স জোন্স তাকে সোজা প্রশ্ন করেন, বারবার নিজেকে আইনজীবী হিসেবে দাবি করলেও তিনি যে কখনোই বার পরীক্ষায় পাস করেননি, সেই তথ্য গোপন রাখা নিয়ে কি তার কোনো আক্ষেপ আছে? জ্যাকারিয়ার উত্তর ছিল মাত্র কয়েকটি শব্দের, ‘আমাকে তো এই প্রশ্নগুলো করা হয়নি।’
চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গাজীপুরের পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি মেহেদী হাসান মারুফ নামে এক যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ১৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এসব জেলেদের হেফাজতে থাকা ৪টি মাছ ধরার নৌকা, ৮ কেজি ইলিশ ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।