কুবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।
র
পাবনা প্রতিনিধি: পাবনায় “মানবতার দৃষ্টি” সেবা কল্যাণ সংস্থা অসহায় দুঃস্থ দরিদ্র মানুষের মধ্যে ১৮০ পিস কম্বল বিতরণ করেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর পূর্ব পাড়া মানবতার সেবা কল্যাণ সংস্থাটি এ কম্বল বিতরণ করে।
করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা বিশ্ব। ভ্যকসিন, করোনার নতুন নতুন ধরণ নিয়ে চলছে গবেষণা। আসছে নতুন নতুন তথ্য। এবার একটি সমীক্ষায় দেখা গেছে, যারা একবার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের দেহে পাঁচ মাস থেকে যাচ্ছে এই ভাইরাস।
বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা এখন ঢাকায় অবস্থান করছেন। দুই দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতি হিসাবে যোগ দিচ্ছে।
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ফের বিপর্যস্ত বিশ্ব। যুক্তরাজ্য থেকে চিহ্নিত করোনাভাইরাসের নতুন ধরন ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় চলছে কড়া লকডাউন।
শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়া হোক বা ‘আমি শ্রীলেখা’ ইউটিউব চ্যানেল, মনের কথা বলতে কখনও কার্পণ্য করেন না শ্রীলেখা। সেই ধারা বজায় রেখেই পৌষের শেষে ঘটা করে দিলেন বিয়ের প্রস্তাব। রীতিমতো হাঁটু মুড়ে বসে বললেন ‘উইল ইউ ম্যারি মি?’
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের মুখে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ৬২ জন ‘সহযোগীদের’ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টেনিস তারকা অ্যান্ডি মারে কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত হয়ে পড়ল এই বৃটিশ তারকার। আপাতত মারের বাড়িতে তিনি বিশ্রাম নিচ্ছেন।
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে ১৫ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।