সিলেটে রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া এস আই আকবর হোসেন ভূঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
র
বুকে লেখা ''স্বৈরাচার নিপাত যাক'' আর পিঠে লেখা ''গণতন্ত্র মুক্তি পাক''- একজন তরুণ ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচীতে গিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশ-বিডিআরের (বিডিআর-এর পরিবর্তিত নাম এখন বিজিবি) গুলিতে নিহত হন।
নাগার্নো-কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ চুক্তিকে তার এবং তার জনগণের জন্য 'খুবই বেদনাদায়ক' বলে আখ্যায়িত করেছেন।
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে ‘হত্যা’ বলছে পুলিশ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নছিমন উল্টে খাদে পড়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার দেউলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেয়ার অভিযোগে পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।
প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। নাগার্নো-কারাবাখ অঞ্চলের বিরোধের অবসান ঘটাতে দেশ দুটি চুক্তি করেছে বলে জানান পুতিন।
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। লোকটির পরিচয় এখনো জানা যায়নি। আনুমানিক তার বয়স হবে ৪০ বছর।