দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।
র
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে। এমন সময় তার সাথে মতবিরোধের জেরে পদত্যাগ পত্র জমা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছেন। আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউড অভিনেতা ফারাজ খান। ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকেন, সেই আবেদনই করেন তিনি।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বার্ষিক মেনটেইন্যান্স বা রক্ষণাবেক্ষণ কাজ শুরুর কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না । ২ নভেম্বর ডেসকোর একটি বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনের পূর্ব থেকেই ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের পরাজয় সহজে মেনে নেবেন না বলেও একাধিক বার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে হারের পর্যয়ে থাকলে সুষ্ঠু ভাবে ভোট গণনা করতে দেবেন না বলে আশঙ্কা করেছিল ডেমোক্র্যাটরা। যুক্তরাষষ্ট্রের বিভিন্ন প্রান্তে সেই আশঙ্কাই সত্যি হতে দেখা গেল গতকাল বৃহস্পতিবার থেকে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ লাখ ৩৯ হাজার।
খাওয়া থেকে রূপচর্চায় ডিমের প্রয়োজনীয়তা কমবেশি সব গৃহস্থ বাড়িতেই রয়েছে। ডিম সেদ্ধ থেকে ডিমের ঝোল সব পদই আমবাঙালির প্রিয় পদ। তবে ডিম কেবল খাওয়া বা রূপচর্চাতেই কাজে লাগে এমন ভাবলে বড় ভুল করবেন।
এই প্রথম আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরেও দেখা গেল রেডিও বিস্ফোরণ। পৃথিবীর সূর্য থেকে এক মাসে গড়ে যে পরিমাণ শক্তি বেরিয়ে আসে প্রায় ততটা শক্তিই বেরিয়ে এসেছে ওই রেডিও বিস্ফোরণে। মাত্র এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময়ে।
পাবনা প্রতিনিধি: বিপুল সংখ্যক দর্শকের করতালি, হৈ চৈ আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার গোররী এলাকায় চিকনাই নদীতে মাসব্যাপী নৌকা বাইচ শেষ হয়েছে।