নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। শুধু বিয়েতে উপস্থিত থাকাই নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার ও তার নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা।
র
গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফেউ’। তখনই জানানো হয়েছিল, আসবে দ্বিতীয় সিজন। কিন্তু দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই অপেক্ষার শেষ হচ্ছিল না। অবশেষে জানা গেল, এ বছরই ফিরছে সিরিজটি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। শোনা যাচ্ছিল, দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নবরাত্রিতে ছবির প্রথম পর্ব মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন নির্মাতারা।
একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেইলর সুইফট। তার অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা দ্বিতীয় সপ্তাহ চার্টের এক নম্বর অবস্থান ধরে রেখেছে।
বিভিন্ন সময় নায়িকাদের স্ক্রিন শেয়ার করতে দেখা গেলেও পর্দার বাইরে রেষারেষির গল্পও শোনা যায়। অনেকের মতে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না। বলিউড অভিনেত্রী রানী মুখার্জিও মনে করেন, দুইজন নায়িকার মধ্যে কখনও বন্ধুত্ব হতে পারে না।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চারদিকে নানা রঙের আলো জ্বলে থাকে। সেই ঝলমলে রাতের শহরেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন ঢাকাই শোবিজের চার তারকা।
পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয়। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়।
চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।