দেশের বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। পাশাপাশি বন্যার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি নিরূপনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
দেশের বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। পাশাপাশি বন্যার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি নিরূপনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
পবিত্র ঈদুল আজহার পূর্বের তিনদিন ও পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহি ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারত সরকার গত মাসে দেশটিতে থাকার জন্য তিন মাসের অনুমতি দিয়েছিল।
ভারতের উত্তরপ্রদেশে রোববার বজ্রপাতে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সাভার আমিনবাজারের সালেহপুর এলাকায় রোববার রাতে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ক্যাব তুরাগ নদীতে পড়ে যায়। রোববার দিবাগত রাত ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইভেটকার ও যাত্রীর কোনো হদিস মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজ্বে বায়তুল্লাহ। ঈমান, নামায, যাকাত ও রোযার পরই হজ্বের অবস্থান। হজ্ব মূলতকায়িক ও আর্থিক উভয়ের সমন্বিত একটি ইবাদত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের
প্রিয়া সাহার ঢাকার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন একদল যুবক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করায় এ বিক্ষোভ দেখিয়েছেন তারা।
সৌদিতে মার্কিন সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির বাদশা সাল্মান বিন আব্দুল আজিজ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার কথা বিবেচনা করে বাদশাহ সালমান আমেরিকার সৈন্য নেয়ার অনুমোদন দিয়েছেন।’
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ৫০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, রানওয়ে ও বিমান ওঠানামার স্থানের উন্নয়নে সেখানে ছোট্ট একটি মার্কিন সেনাদল ও তাদের সহযোগিরা আগে থেকেই অবস্থান করে আছে।