বিশ্ব ডিম দিবস আজ। দেশে বর্তমানে মাথাপিছু বছরে ১৩৭টি ডিমের প্রাপ্যতা রয়েছে। তবে পোলট্রি ফিড, বাচ্চা, ওষুধ ও জ্বালানির দাম বাড়ায় ডিম উত্পাদনের খরচ বাড়ছে। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে খামারি পর্যায়ের বিক্রয়মূল্য এবং খুচরা বাজারের মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকায় প্রান্তিক খামারিরা লোকসানে পড়ছেন। এর মধ্যেই ২০৩০ সালের মধ্যে বার্ষিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০০টিতে উন্নীত করার লক্ষ্যে সরকার ও খাত সংশ্লিষ্টরা কাজ করছে।
র
তৃতীয় শ্রেণির পরই থেমে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরের গড়ে ওঠা রুইয়ারবিল গ্রামের শিশুদের পড়াশোনা। কারণ, রুইয়ারবিলে তৃতীয় শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আর কোনো বিদ্যালয় নেই। কাজেই চতুর্থ শ্রেণিতে উঠলেই শিশুদের যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরের একটি স্কুলে। বর্ষার মৌসুমে কাদাপানিতে ভরা দীর্ঘ সেই পথ আরো দুর্গম হয়ে ওঠে। ফলে ঐঐ গ্রামের অনেক শিশুই তৃতীয় শ্রেণির পর পড়াশোনা ছেড়ে পরিবারের কাজে যুক্ত হচ্ছে।
ফ্রান্সের পর এবার প্রতিবেশী বেলজিয়ামেও শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার ফি বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষা উপকরণ সংগ্রহে নানা সংকটের প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিয়েজে শত শত শিক্ষার্থী রাজপথে অবস্থান নেন।
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওমান। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।
একটি ফ্ল্যাটের নির্মাণ বা বিক্রি হলো না, ক্ষতি কি শুধু একজন আবাসন ব্যবসায়ীর? মোটেও নয়। একটি ফ্ল্যাটের নির্মাণ থেমে যাওয়া মানে থেমে যেতে পারে রডের অর্ডার, সিমেন্টের উৎপাদন, টাইলসের বিক্রি, কাচের সরবরাহ, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা। কাজ হারাতে পারেন নির্মাণশ্রমিক। কমতে পারে ট্রাকের ভাড়া। কমতে পারে ব্যাংকের ঋণ বিতরণ।
একসময় সিল্ক রোডের বাণিজ্যপথ আর ইউরোপ-এশিয়ার সংযোগস্থল হিসেবে পরিচিত ছিল ইস্তাম্বুল। রেলযুগে বিখ্যাত ওরিয়েন্ট এক্সপ্রেসের যাত্রাপথও এসে থামত এই শহরে। এবার আকাশপথেও সেই সংযোগের নতুন রেকর্ড গড়ল ইস্তাম্বুল। বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দর হিসেবে শীর্ষে উঠে এসেছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। এ ক্ষেত্রে পেছনে পড়েছে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা লন্ডনের হিথ্রো বিমানবন্দর।
শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই জরুরি। এমন কিছু খাবার আছে যা শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করে।
তিন বছর আগে ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর শুরু হওয়া যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ থাকেনি। সময়ের সঙ্গে তা ছড়িয়ে পড়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাক পর্যন্ত। একপর্যায়ে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানও।
সাধারণত বয়স বাড়লে হাড়ের ক্ষয়জনিত কারণে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা হতে পারে। কিন্তু এখন অল্প বয়সেই এ ধরনের সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করা এবং ল্যাপটপের সঠিক ব্যবহার না করাকে দায়ী করছেন চিকিৎসকরা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।