খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
র
সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের মৃত এলাই মিয়ার ছেলে জাকির হোসেন (৩২) ও জহির মিয়া (২৪)।
নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঠিকাদারেরা। বুধবার বিকালে শহরের পিটিআই মোড় এলাকায় অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মুন্সীগঞ্জের টেঙ্গরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার টেঙ্গর এলাকায় তার মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাবনাবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রেলপথমন্ত্রী রবিউল আলম আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ববিদ্যালয়সমূহ তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী