লাওতারো মার্তিনেজকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। শুধু আগ্রহই নয়, ইন্টার মিলানের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পেতে সরাসরি ক্লাবটির সভাপতি জিউসেপ্পে মারোত্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা।
র
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধার ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটনোর জন্য আত্মনিয়োগ ও পরিশ্রম করতে হবে
ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করেছে ইতালি। এর মাধ্যমে দেশটিতে ইতালির ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান হলো।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিল আইনে পরিণত হয়েছে।
গাজায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বাঁধ নেই, সড়ক নেই; সেতুও নেই। বিদ্যালয়ে যেতে প্রতিদিন নদী পার হতে হয় শিশুদের।
আর নদী পার হতে একমাত্র ভরসা কয়েকটি ড্রাম জোড়া দিয়ে তৈরি ভেলা। মাঝনদীতে ঢেউ উঠলেই ভেলা দুলতে থাকে, আতঙ্কে জমে যায় শিশুদের বুক।
সিরাজগঞ্জে মহাসড়কের বাসে তল্লাশি চালিয়ে ৯৪টি চোরাই মোবাইল ফোনসহ (অ্যান্ড্রয়েড) আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মাগুরা শালিখা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের প্রায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল আসার ঘটনায় আড়পাড়া শাখার উপ মহাব্যবস্থাপক রেজাউল করিমকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটি দেওয়া হয়েছে। এছাড়া মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সিমা রানী রায়, বিলিং সহকারী সোমা রানী ঘোষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।