র

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা সূত্রে এই তথ্য জানা গেছে।

ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করলো আমিরাত-ওমান

ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করলো আমিরাত-ওমান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে এবার সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ প্রতিবেশী দেশগুলোতে ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তেহরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখা তৃতীয় দেশের কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে মার্কিন নীতির পরিবর্তনের এটিই প্রথম বড় প্রভাব।

লোহিত সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুকে সুরক্ষার সহায়তা দিতে সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন।

হরমুজ-সৌদি আরব ইস্যুতে আরাগচির সঙ্গে বৈঠকে ব্রিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ-সৌদি আরব ইস্যুতে আরাগচির সঙ্গে বৈঠকে ব্রিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এ সময় তিনি হরমুজ প্রণালি সংক্রান্ত, যুক্তরাজ্যের ভূখণ্ডে ইরানের সাথে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর পক্ষ থেকে চালানো ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা বৈরী কার্যকলাপ নিয়ে আলোচনা করেন।

ডিএনসিসির মশকনিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির সত্যতা পেল দুদক

ডিএনসিসির মশকনিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির সত্যতা পেল দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন কার্যক্রমে মশার ওষুধ, যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম এবং মানহীন কীটনাশক সংগ্রহের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে সংস্থাটির কর্মকর্তারা ডিএনসিসির ভান্ডার এবং গত বছরের কীটনাশক ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, হাজির হলেন ইউএনও অফিসে

বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, হাজির হলেন ইউএনও অফিসে

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দিতে চায় তার পরিবার। কিন্তু এই বয়সে বিয়ে করতে চান না ওই ছাত্রী। বরং পড়ালেখা করে চাকরি করতে চান পুলিশে। তাই হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। মেয়েটির মুখ থেকে সব কথা শুনে মুগ্ধ হন ইউএনও। দায়িত্বও নিয়েছেন ওই শিক্ষার্থীর পড়াশোনার।

ঘরে বসেই নাগরিক সেবা: গাজীপুর সিটিতে নতুন অটোমেশন সফটওয়্যার চালু

ঘরে বসেই নাগরিক সেবা: গাজীপুর সিটিতে নতুন অটোমেশন সফটওয়্যার চালু

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের জন্য আর সিটি করপোরেশনের দপ্তরে বারবার ছুটতে হবে না নগরবাসীকে। ঘরে বসেই আবেদন, প্রয়োজনীয় তথ্য প্রদান, ফি পরিশোধ এবং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে চালু করা হয়েছে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা অটোমেশন সফটওয়্যার।

আবেগঘন বিদায়ের অপেক্ষায় মেসি

আবেগঘন বিদায়ের অপেক্ষায় মেসি

আগামী মাসে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন কিংবদন্তি লিওনেল মেসি। এ ম্যাচটিতে মেসিকে ‘নিজের ইচ্ছামতো বিদায় জানানোর’ সুযোগ করে দেবে বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি।

রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম : এয়ার স্পেস ক্লিয়ার নেই ঢাকায় পৌঁছেনি চালান

রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম : এয়ার স্পেস ক্লিয়ার নেই ঢাকায় পৌঁছেনি চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এদিন ইউরেনিয়াম গ্রহণ করতে পারেনি বাংলাদেশ।