রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেডিক্যাল কলেজের ছাত্রসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর রোড়ের বাসুপাড়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
র
টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫টিতে এবং স্বতন্ত্র ৩টিতে জয়লাভ করেছে। জামানত বাজেয়াপ্ত হয়েছে ৪০ জন প্রার্থীর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে পরাজিত হয়ে শেষ পর্যন্ত জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসনের ২ উপজেলা মিলিয়ে সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১০ হাজার ৯৩৬ ভোট। যা ওই আসনের প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম।
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে জয় নিয়ে শতভাগ আশাবাদি হলেও শেষ পর্যন্ত নয় হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন এই নায়িকা।
কুড়িগ্রামে ঘন কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়ছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ প্রার্থীর মধ্য ১৩ জনই জামানত হারিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে পাঁচ প্রার্থী মিলে পেয়েছেন ১০৫৮ ভোট। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা)।
পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৩ টিতে ও জাতীয় পার্টির প্রার্থী একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-১ দৌলতপুরে নৌকা প্রতীকে আপন চাচাসহ তিন মৃত ব্যক্তির ভোট দিতে এসে তিন যুবকের প্রত্যেকের পৃথকভাবে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থ দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।