বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান জনসভা করবে আওয়ামী লীগ।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল।
দেশের জনগণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
২০২৩-২৪ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ থেকে শুরু হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে।
মানিকগঞ্জ-৩ আসন থেকে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মফিজুল ইসলাম কামালকে লক্ষাধিক ভোটে ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার দীর্ঘ ২ মাস ১০ দিন পর প্রথমবারের মতো খুলছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়।
রেস্টুরেন্টে খাবার খেতে বসা নিয়ে স্থানীয়দের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব কমছে। কুয়াশা কমলে সাধারণত শীতের তীব্রতা বাড়ে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সব মিলিয়ে কিছুদিনের জন্য শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হৃদরোগে আক্রান্ত হয়ে দেবাশীষ সাহা নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।