বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে, প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব মোঃ জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
র
ট্রেনে আওয়ামী লীগ নাশকতা করে বিরোধী দলের উপর ক্র্যাকডাউনের অজুহাত সামনে এনেছে বলে জানিয়েছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের সেই অ্যাপটি ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।
নীলফামারীতে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও রোদ বাড়ার সাথে সাথে ভোটেরের উপস্থিতি বাড়ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
টাঙ্গাইলের ভুঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার।
ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নিজের ভোট দিলেন জামালপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। আজ সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রয়োগে বাধা দিলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী।