লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে কৃষক দলের মো. সজীব নামের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ, প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর তোরাবগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।