কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ সমাপ্তী ঘটবে ৩ দিন ব্যাপী লালন গানের অনুষ্ঠানের আর সন্ধায় অধিবাসের মাধ্যমে শুরু হবে দোলৎসব উপলক্ষে সাধুসঙ্গের। অধিবাসের পর সারারাত্রি লালন সাঁইজির পরম্পরা মেনে সাধুরা করবেন সাধুসঙ্গ। পরের দিন সকালে হবে বাল্য সেবা তারপর দুপুরে পুর্ন সেবার মাধ্যমে সাঙ্গ হবে সাধুসঙ্গ।