সিরিজের একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের সাক্ষী হতে পারেননি তিনি। পিঠের পুরনো চোট ফিরে আসায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন দেশ সেরা এই ওপেনার৷ এবার ওয়ানডে সিরিজের আগেও তাকে নিয়ে শঙ্কা। মাঝে সেরে উঠলেও আবার চোটে পড়েছেন তামিম।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
শঙ্কা
বাংলাদেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি। উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি নদীর পানি গত কয়েক দিনের মধ্যেই অনেকটা বেড়েছে। নিম্নাঞ্চলের কিছু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি ডিঙ্গি নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২১ জুন) নৌকাডুবির এই ঘটনা ঘটে।
আটলান্টিক মহাসাগরের অতল গভীরে নিখোঁজ সেই সাবমেরিনের পাঁচ আরোহী সবাই হয়তো এতক্ষণে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে অক্সিজেনের অভাবের পাশাপাশি হাইপোথার্মিয়া বা কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। দেশের অন্তত ৭৫টি পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে।
লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল নৌকাটি। মাঝে গ্রিসের সমুদ্রে তাতে যান্ত্রিক গোলযোগ হয়। ফলে ডুবে যেতে শুরু করে নৌকাটি। এই ঘটনা ঘটেছে গত বুধবার। ওই দিন থেকেই গ্রিসের কোস্টগার্ড সমস্তরকম যন্ত্রপাতি নিয়ে নৌকায় থাকা ব্যক্তিদের উদ্ধারকাজে নামে।
ভয়াবহ ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ভারতের গুজরাতে বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ১৫০ কিমি বেগে বইবে ঝড়।
আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশিদ খান। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই লেগ স্পিনার।
বর্ষার আগমনের মুখে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন আবহাওয়াবিদরা।