শান্তি

যে কারণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী প্রত্যাহার চায় মালি

যে কারণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী প্রত্যাহার চায় মালি

আফ্রিকার দেশ মালি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী আর রাখতে চায় না। দেশটির সরকার বলছে, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কারণে দেশটিতে শান্তি তো আসেই নি, উল্টো সমস্যা তৈরি করেছে। 

শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে সেতুমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর : টিআইবি

শান্তিরক্ষী নিয়ে টিআইকে জড়িয়ে সেতুমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর : টিআইবি

জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে জড়িয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ইসরায়েলের অবৈধ বসতি শান্তির পথে বাধা: জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলের অবৈধ বসতি শান্তির পথে বাধা: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে 'উত্তেজনা ও সহিংসতা' এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন।

ইরানের যে প্রস্তাবকে স্বাগত জানাল চীন

ইরানের যে প্রস্তাবকে স্বাগত জানাল চীন

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে এই জোট গঠনের প্রস্তাব করা হয়েছে।

শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম : প্রধানমন্ত্রী

শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম : প্রধানমন্ত্রী

‘বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ সোমবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

‘শান্তিকামী’ জাপান কেন নতুন করে অস্ত্রে সজ্জিত হচ্ছে?

‘শান্তিকামী’ জাপান কেন নতুন করে অস্ত্রে সজ্জিত হচ্ছে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং তারপর হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার ফেলা পারমাণবিক বোমায় হাঁটুর ওপর বসে পড়েছিল এক সময়ের পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তি জাপান।

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জয় নৌকারই হবে: আজমত উল্লা খান

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জয় নৌকারই হবে: আজমত উল্লা খান

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বিকেলে শান্তি সমাবেশ করবে আ.লীগ

বিকেলে শান্তি সমাবেশ করবে আ.লীগ

আজ শুক্রবার (১৯ মে) ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন এই শান্তি সমাবেশের আয়োজন করবে। এ দিন রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির।