শিক্ষার্থী

বিক্ষোভের ডাক দিলেন রাবি শিক্ষার্থীরা

বিক্ষোভের ডাক দিলেন রাবি শিক্ষার্থীরা

স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (১২ মার্চ) সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা। সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।

সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার ২৫ শিক্ষার্থী

সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার ২৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বেড়ানো শেষে ঢাকায় ফেরার পথে পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে তারা হামলার শিকার হন। 

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ : আহত ৩ শতাধিক

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ : আহত ৩ শতাধিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২৩ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন।

দশম শ্রেণির শিক্ষার্থী হত্যাকাণ্ড, গ্রেফতার ১১

দশম শ্রেণির শিক্ষার্থী হত্যাকাণ্ড, গ্রেফতার ১১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী আজিজুল ইসলাম (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই : আপিল বিভাগ

অনিয়মিত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নেই : আপিল বিভাগ

এসএসসি-এইচএসসি'র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। মঙ্গলবার এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়া হয়।

একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আজ রবিবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর তথ্য জানানো হয়।

পাবনার সাঁথিয়ায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর নাম বাদ ,অভিভাবকদের ক্ষোভ

পাবনার সাঁথিয়ায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর নাম বাদ ,অভিভাবকদের ক্ষোভ

এম মাহফুজ আলম, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নাফিজা আক্তার নাঈমা (রোল-১৪৬৩) ও তানভির হোসেন (রোল-১৪৫৮) ।

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।