শিক্ষার্থী

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে তারা।

সিনিয়র-জুনিয়র দ্বন্ধ: কুবির ৪ শিক্ষার্থীকে শোকজ

সিনিয়র-জুনিয়র দ্বন্ধ: কুবির ৪ শিক্ষার্থীকে শোকজ

কুবি প্রতিনিধিঃ সিনিয়র-জুনিয়র দ্বন্ধের জেরে জুনিয়র শিক্ষার্থীর ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টে ঘুমের ঔষুধ খেয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

নিজের স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালো ১৫ বছরের এক কিশোর। আমেরিকার অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। গুলিচালনার ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আটজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আত্মসমর্পণ করেছে ওই ছাত্র। ওকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কথা।

ইবিতে সিনিয়র শিক্ষার্থী সিটে থাকতেই দখল নিতে মরিয়া ছাত্রলীগ!

ইবিতে সিনিয়র শিক্ষার্থী সিটে থাকতেই দখল নিতে মরিয়া ছাত্রলীগ!

ইবি প্রতিনিধি :করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবাসিক হলগুলো খোলার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিট দখলের রাজনীতি শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাদের সিটগুলো দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে আগেভাগেই কক্ষে আসবাবপত্র রেখে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা। 

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা আজ বিকালে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রামপুরায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামপুরায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মালিক সমিতি।

দাবি আদায়ে মঙ্গলবার শিক্ষার্থীদের বিআরটিএ ঘেরাও

দাবি আদায়ে মঙ্গলবার শিক্ষার্থীদের বিআরটিএ ঘেরাও

সড়ক নিরাপদ করার নয় দফা দাবি আদায়ে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায়। এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছে তিনটি কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বিআরটিসির বাসে

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বিআরটিসির বাসে

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিআরটিসি শিক্ষার্থীদের হাফ ভাড়া নিবে।