পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা হলেন সাব্যসাচী সাম্য ও নুরুল হক নাফি।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
শিক্ষা
বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিকাশের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে তাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বদিউজ্জামান খোকার ছেলে।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং এর সমমানের পরীক্ষায় নতুন পাঠ্যক্রমের অধীনে উপস্থিত হবে।
ভারতের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।সোমবার (২৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানীর আফতাবনগরে একটি খালে গোসল করতে নেমে তামজিদ আহমেদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষাসহ আমরা শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জন করতে চাই। শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারাবিশ্বে যে চেষ্টা চলছে, আমরা তার অগ্রভাগে আছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গত বছর কুড়িগ্রামের রাজীবপুরে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ ‘জাহান্নামে’র ভালো জায়গায় স্থান করে দেয়।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।