মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
- মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পুনঃপ্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
- * * * *
- জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম
- * * * *
- অ্যাতলেতিকোর কোচ হিসেবে অনন্য রেকর্ড সিমিওনের
- * * * *
- মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল
- * * * *
- জভেরেভকে হারিয়ে এটিপি ফাইনালস জিতলেন কার্লোস আলকারাজ
- * * * *
শিক্ষা
২০২২-২৩ অর্থবছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করতে পারবেন।
মেয়ে শিক্ষার্থীদের আয়রন ফলিক এসিড (আইএফএ) ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি কৈশোরকালীন পুষ্টির সব কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
টানা ১৩ বছর পর প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা হয়েছে। গত ৩০ ডিসেম্বর হয় এ পরীক্ষা। এতে ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে।শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের রুল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছেন তার থেকে কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে, পাঠ্যপুস্তকে কোন বিষয় বা ছবি নিয়ে কারও আপত্তি বা অস্বস্তি থাকলে তা যদি যৌক্তিক হয় তবে প্রয়োজনে তা সংশোধন, পরিমার্জন বা পরিশীলন করা হবে।
২০২২ সালের এইচএসসি ও সমমমানের পরীক্ষায় পাসের হারে সেরা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ।