শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কে কোন দল করবেন কী করবেন না তা তার নিজস্ব ব্যাপার। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না।
শিক্ষা
আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয়। ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরো সম্প্রসারিত করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীর কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সিলেটে আগামী বৃহস্পতিবার থেকে শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৫ থেকে ১২ বছরের নিবন্ধনকৃত শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়া হবে।
জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল থেকে রান্নার সরঞ্জাম সরানোর নির্দেশনা বাতিলসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অপরাজিতা হলের একদল ছাত্রী বিক্ষোভ শুরু করেন। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তারা আন্দোলন স্থগিত করে হলে ফেরেন।