শিক্ষা

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ

সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর কৃতিত্ব

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর কৃতিত্ব

১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ এর রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় সেরা এগারোর তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্থান অর্জন করেছেন।

বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার : শিক্ষামন্ত্রী

বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের উপর  শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 

টিকার আওতায় স্কুল-কলেজের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

টিকার আওতায় স্কুল-কলেজের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

সারা দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের গত ১ নভেম্বর থেকে ফাইজার-বায়োএনটেক প্রস্তুকৃত করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়,’ রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের এক আলোচনায় এ কথা বলেন।

ছয় দফা দাবিতে নীলক্ষেতে আন্দোলনরত শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে নীলক্ষেতে আন্দোলনরত শিক্ষার্থীরা

নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে নীলক্ষেতে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।   আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় তারা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন।

আবরার  হত্যা মামলায় ২০জনের মৃত্যুদন্ডে সন্তুষ্ট পরিবার

আবরার হত্যা মামলায় ২০জনের মৃত্যুদন্ডে সন্তুষ্ট পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ২০জনকে মৃত্যুদন্ড। আলোচিত এই হত্যা মামলার রায়ের তারিখ ২৮ নভেম্বর ট্রাইব্যুনাল ঘোষণা করলেও রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য আজ ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।.........

মেসে থাকা ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, আহত ৫

মেসে থাকা ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, আহত ৫

ইবি প্রতিনিধি:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তার নেতৃত্বে ক্যাম্পাস সংলগ্ন মেসে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের উপর স্থানীয়দের কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে ক্যাম্পাস পার্শবর্তী আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল

শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।