বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশকযুক্ত খাবার খেয়ে শিশুসহ ৪ জন অজ্ঞান পড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু
ভোলার চরফ্যাশনে রবিবার বিকাল ৪টায় আসলামপুর ইউনিয়নে লামিয়া ইসলাম আহিয়া নামে দেড় বছরের শিশুর সলিল সমাধির ঘটনা ঘটেছে। তার পিতার নাম মো. রাসেল। মৃত আহিয়ার বাবার বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার চর ফকিরা গ্রামের ৭নং ওয়ার্ডে।
লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যাথামুক্তভাবে ২ হাজার ৩০০ শিশুর সুন্নাতে খতনা করানো হয়েছে।
পৃথিবী শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে এবং জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে সকল শিশুর ভেতর লুকায়িত পূর্ণ সম্ভাবনার উন্মেষ ঘটাতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে রাখার আদেশ দিয়েছেন আদালত।
গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু। রোববার সকালে ইপসা গেট এলাকায় এই ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে “জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০,২০২১ (জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা)” পুরস্কার বিতরণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার প্রিয় মাতৃভূমিকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করতে অঙ্গীকারাবদ্ধ।
সন্তান পরিচয়ে দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারকালে ২ নারীসহ তিন জনকে আটক করেছে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, দেশে শ্রমে নিয়োজিত শিশুর মোট সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন বা ১৭ লাখ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ১ দশমিক ২ মিলিয়ন বা ১২ লাখ।