ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহরের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
শিয়া
ছয় কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এই মুহূর্তে রাশিয়ার কয়েকটি তেল ট্যাংকার সমুদ্রে অবস্থান করছে। ভোরটেক্সা নামের জ্বালানি তথ্য বিশ্লেষণকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
কয়েক দিনের মধ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী।সোমবার একটি জার্মান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে সহমত হয়েছে। ২৭ দেশের ব্লক স্থির করেছে কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর বৈশ্বিক অবরোধের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকানকে রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এ তালিকায় হলিউড সেলেব্রেটি মর্গ্যান ফ্রিম্যান, অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রব রেইনারও রয়েছেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে কয়েকদিন আগে আটক হন ইউক্রেনীয় রাজনীতিবীদ ভিক্টর মেদভেদচুক। এই ভিক্টর মেদভেদচুক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ ব্যক্তি।
রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম গ্যাস সরবরাহ বন্ধে ২০ মে ফিনল্যান্ডের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শনিবার গজপ্রম সেটি কার্যকর করল।
ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।