মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
শিয়া
যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে।
ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ প্রধান। তিনি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না। পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের মিগ-২৯ বিমানগুলো জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাঠিয়ে দেবে তারা।
ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। একইসাথে ‘মানবিক করিডর’ প্রস্তাব করেছে দেশটি।
আমেরিকার ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা এবং পেপসি জানিয়ে দিলো, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন এবং রাশিয়ার তৃতীয় বৈঠক ফলপ্রসূ হয়নি। কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে তীব্র লড়াই অব্যাহত। তারইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কিয়েভ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।