শি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার মানজুংয়ে ১৪ বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগ অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

মালয়েশিয়ায় অবৈধ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (১৪ আগস্ট) দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা, দ্যা মালেশিয়ান ইনসাইট ও দ্যা সান ডেইলি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে এই তথ্য জানিয়েছে।

নেপালে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

নেপালে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে মানবপাচার ও জিম্মি করার অভিযোগে নেপালে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহায়তা করার দায়ে গ্রেপ্তার হয়েছেন নেপালের আরও দুই ব্যক্তি। গ্রেপ্তারকৃতরা ৮ বাংলাদেশি নাগরিককে জিম্মি করেছিল।

বুয়েটের মাধ্যমেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বুয়েটের মাধ্যমেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শিক্ষা অধিদপ্তর, না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নেবে- এ নিয়ে জটিলতা কেটে গেছে। বুয়েট কর্তৃপক্ষই পরীক্ষা নেবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

নওগাঁর পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরহট্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাবির ফারসি বিভাগের ছয় শিক্ষার্থীর বৃত্তি লাভ

ঢাবির ফারসি বিভাগের ছয় শিক্ষার্থীর বৃত্তি লাভ

পড়ালেখায় অত্যন্ত সন্তোষজনক ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছয় শিক্ষার্থী ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। 

রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭

রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দুটি গ্রামে রুশবাহিনী গোলাবর্ষণ করেছে। এতে ২৩ দিন বয়সী শিশুসহ ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। 

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইলিয়াছ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। তাছাড়া, রবিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১১০ জন নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। আক্রান্তরা নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

‘ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা’

‘ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।