বিসিএস পরীক্ষা দুবারের বেশি না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি।
শি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দেশের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। ৯০ দশক থেকে জনপ্রিয় এই দুই অভিনেতা ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু।
এশিয়া-প্যাসিফিক অঞ্চল জলবায়ু-পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয়ের মোকাবিলায় একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনে এই সতর্কতার কথা বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। রোববার (২৩ জুলাই) ক্যাপটাউনের মালমেসবুরী টাউনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হত্যা করা হয়।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার দিনক্ষণ ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা জানায় বিসিবি।
সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে নামিয়ে শীর্ষস্থানে ওঠে এসেছে পাকিস্তান। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ থেকে পুরো পয়েন্ট তুলতে না পারায় তারা নেমে গেছে দুই নম্বর স্থানে।
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষা এলে প্রকৃতি সাজে নতুন রূপে। তৃষিত হৃদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্র-পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে। টাপুর-টুপুর বৃষ্টিতেই ধুয়ে-মুছে যায় সবকিছু। সেজন্য বর্ষায় বাংলার প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। বর্ষার সুর ও ছন্দের মাঝে আছে মানুষের মন-প্রাণকে আনন্দিত করে তোলার দারুণ ক্ষমতা।
রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।