ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করা আমেরিকান এক সাংবাদিককে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করেছে রাশিয়া। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
শি
ভারতে তেল রফতানির পরিমাণ আরো বাড়াতে চাইছে রাশিয়া। ওই দেশের বিখ্যাত তেল উৎপাদন সংস্থা রোসনেফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে বিরাট চুক্তি সম্পাদন করেছে তারা। ভারতে তেল রফতানির পরিমাণ আরও বাড়িয়েই এই চুক্তি সম্পাদন হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছপদ্ধতি থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২ তারিখের মধ্যে নিজস্ব পরীক্ষা পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি চান শিক্ষকরা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনৈতিক কারণ আর ধর্মের অপব্যবহারের মাধ্যমে মগজ ধোলাই অব্যাহত রাখতেই নতুন শিক্ষাক্রম নিয়ে বিরোধীতা করা হচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সংঘাত জোরালো হওয়ার প্রেক্ষাপটে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিয়ে মহড়া শুরু করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তার বরাত দিয়ে সাংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, ‘এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর।সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব দেওয়া হয়েছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দুপুরে নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানান।