ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র বিচারীক আদালত এ অর্থদন্ড প্রদান করেন।
শি
ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সংযোগ সেতুটি বিস্ফোরণের ফলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রোববার পরিদর্শনে যাবে রুশ ডুবুরিরা। শনিবার সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
ইউক্রেনে মারাত্মক সামরিক বিপর্যয়ের মুখে ওই এলাকায় অভিযানে নতুন জেনারেলকে নিয়োগ করেছে রাশিয়া। শনিবার ইউক্রেন অঞ্চলের জন্য জেনারেল সার্গেই সুরোভিকিনকে নিয়োগের কথা ঘোষণা করে রাশিয়া। এটি ছিল এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ।
বোলিং-ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপে ভারতের কাছে হারলো বাংলাদেশ। টুর্নামেন্টের ১৫তম ও নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ নারী দল। গত এশিয়া কাপের ফাইনালে এই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ।
রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতু বিশাল এক বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে রুশ তদন্তকারীরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ষাট বছরের মধ্যে বিশ্ব এবার পারমাণবিক যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছে।
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার রাশিয়ান সৈন্যদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন। ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার এই প্রেসিডেন্ট কিভাবে একজন বিচ্ছিন্ন একনায়ক হয়ে উঠলেন? তার এই দীর্ঘ জীবনে সাতটি মোড় ঘোরানো ঘটনা রয়েছে। যা তার আজকের দিনের চিন্তাধারা এবং পশ্চিমা বিশ্ব থেকে তার বিচ্ছিন্নতার বিষয়টি ব্যাখ্যা করে।