শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন দেশে শিক্ষিত বেকার কমাতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে ।
- মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের
- * * * *
- সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন
- * * * *
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
শি
ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশে করেছেন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের তৈরি হয়।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেয়ারও আদেশ দিয়েছেন আদালত।
নেত্রকোনা পৌর এলাকার নাগড়া বিএডিসি ফার্মের উত্তরে রুহুল আমিনের বাসা থেকে আব্দুল কাইয়ুম (৩৩) ও তার দুই বছরের শিশুপুত্র শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
মহামারি করোনাভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মা অথবা তত্বাবধায়ককে হারিয়েছে। নতুন একটি জরিপের উদ্ধৃতি দিয়ে রোববার বিজনেস ইনসাইডার এ তথ্য জানায়