শি

২৭ জুন থেকে উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু

২৭ জুন থেকে উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু

চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন থেকে ফরম পূরণ শুরু হবে। আর শেষ হবে ৭ জুলাই। ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হবে।

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ কথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।

খেয়ালখুশির অনুসরণে অসামান্য ক্ষতি

খেয়ালখুশির অনুসরণে অসামান্য ক্ষতি

খেয়ালখুশির অনুসরণকারী সমাজ, সামাজিকতা, যুক্তি ও ধর্মীয় বিধানের তোয়াক্কা করে না। মন যা চায়, তা-ই করতে থাকা খেয়ালখুশির অনুসরণের নামান্তর। খেয়ালখুশির অনুসরণে ইহকালীন ও পরকালীন বহুবিধ ক্ষতি আছে। 

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

চীনা উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে করোনা মহামারি প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রী  ৫ দফা প্রস্তাব পেশ করেন।  তিনি বলেন, বাংলাদেশের মতো দেশ, যেসব দেশের টিকা উৎপাদনে সক্ষমতা আছে, সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান-প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্স উদ্যোগকে আরো শক্তিশালী করতে প্রস্তাব দেন ড. মোমেন।

ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন।

বাংলাদেশকে ভ্যাকসিন কিনতে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ভ্যাকসিন কিনতে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য ৯৪ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ৯৪৫ কোটি টাকা। মঙ্গলবার (২২ জুন) এই ঋণদাতা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঋণ পরিশোধে শিথিলতা বাড়তে পারে

ঋণ পরিশোধে শিথিলতা বাড়তে পারে

মারাত্মক আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। কভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ পেরিয়ে তৃতীয় প্রবাহেরও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকঋণ পরিশোধে চলমান শৈথিল্য আরো ছয় মাস বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক।

ষষ্ঠ দিনে খেলতে পারবেন ভিরাট, বোল্টরা? কী বলছে আবহাওয়া দফতর

ষষ্ঠ দিনে খেলতে পারবেন ভিরাট, বোল্টরা? কী বলছে আবহাওয়া দফতর

বৃষ্টি বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যে অতিরিক্ত দিনে যাবে তা আন্দাজ করা গিয়েছিল প্রথম দিনেই। বৃষ্টির জন্য দুই দিন খেলা হয়নি।