বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ও করোনাকালে সাধারণ আয়ের জনগণের সহায়তায় আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) থেকে আবারও সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
শুরু
আজ থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ শুরু হচ্ছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরীক্ষার তারিখ ঘোষণা করেন।
আগামী ২১ নভেম্বর থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।
বস্তিবাসীদের জন্য আজ থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর সবচেয়ে বড় কড়াইল বস্তিতে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
আজ রবিবার সকাল ১০টা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে দেশব্যাপী। পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনার কারণে ৯ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে চীনে আবারও কাঁকড়া ও কুচিয়া রপ্তানি শুরু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেয়েছে টাইগাররা। মাত্র ছয় রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী।