দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
শেখ হাসিনা
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন। কোনো সন্দেহ নেই যে, ৭ জানুয়ারির নির্বাচনের পর ফের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এতে ৪৬তম অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার। আজই আসন ভাগাভাগিসহ শরিকদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৪ দলীয় জোট নেতাদের এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা।
খেলাফত রব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলামী পার্টির নেতারা আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে দলটির সভাপতি শেখ হাসিনাসহ ২৩ জন নারী নৌকা প্রতীকে সংসদ নির্বাচনে লড়তে চলেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।
নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে শুরু হবে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করে সংঘাত বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।