সারা দেশের সব পোশাক কারখানায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
শ্রম
বেতন বাড়ানোর দাবিতে চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুরে বেতন–ভাতার বাড়ানোর দাবিতে জরুল কোনাবাড়ি এলাকায় বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মোসা. আঞ্জুয়ারা খাতুন (২৪) নামে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত ১১ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা। গত কয়েকদিনের টানা অস্থিরতার পর মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা দিতে যাচ্ছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই বাসে আগুন দিয়েছে আন্দোলনকারী ‘পোশাক শ্রমিকরা’।মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর পোড়াবাড়ী কমান্ডার মেজর আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের বলাকা ব্রিকফিল্ডের মাটির স্তূপে চাপা পড়ে আলমগীর হোসেন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
ফরিদপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।