হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় কাণু সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) রাত ১১টায় উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
শ্রম
নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসের ৯ তলায় কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুক্রবার সকালে নির্মাণাধীন শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন একটি অটো রাইস মিলের ডায়ারের নিচ থেকে লিটন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা অপরিসীম। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কোরআনুল কারিম ও হাদিস শরিফে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (২০ আগস্ট) উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। খবর আলজাজিরা।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
বার বার আশ্বাস দিয়েও বকেয়া টাকা পরিশোধ না করায় ২৫ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের চা শ্রমিকরা।