হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী তরুণ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষে
ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জোবায়দা আক্তার (৩০) নামে ব্র্যাকের এক ক্রেডিট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান আহত হয়েছেন।
জাপানে রানওয়েতে অবতরণের সময় কোস্ট গার্ডের একটি বিমানের সাথে যাত্রীবাহী অপর একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায় এবং কোস্ট গার্ডের বিমানে থাকা পাঁচজন নিহত হয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সংঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বরিশালের উজিরপুরের ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে চার সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে।