বরগুনার পাথরঘাটার কাকচিড়া সড়কের আলিশ্বার মোড়ে ইজিবাইক ও ইটবোঝাই টমটমে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সংঘর্ষ
মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারেজ মিয়া (৪৩)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ত্রিমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও ট্রাক্টরের ত্রিমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের মধ্যে মধ্যরাতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।
পাকিস্তানে প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ১৫ জন।মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ককটেল ও গুলিবিদ্ধ হয়ে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নাটোরের সিংড়ায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাইজেরিয়ায় কাস্টিনা রাজ্যে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।শনিবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।