ইসলাম প্রতিটি মানুষকে কথা ও আচরণে সংযত দেখতে চায়। অসংযত আচরণ মানবসমাজের জন্য অকল্যাণ বয়ে আনে।
সংযমী
সংযম মানে বিরত থাকা, সংবরণ করা। সব ধরনের অনৈতিক কর্মকান্ড, অন্যায়, অবিচার থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের বদ অভ্যাস থেকে নিবৃত্ত থাকার নামই হলো সংযম।