জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ উত্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিলটি যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ দিন সময় বেঁধে দিয়ে সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
সংসদ
একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৪টা ৫১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না—এমন বিধান করতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল–২০২৩’ উত্থাপণ করা হয়েছে। বিদ্যমান আইনে কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ সংক্রান্ত সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে একটি বিল সংসদে তোলা হয়েছে।
ঋণ নেওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদানের জন্য ২ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিল, ২০২৩ পাস হয়েছে।
একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৪টা ৪৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। আশা করা হয়েছিল এবার ব্যতিক্রম হবে, কিন্তু সেটা হয়নি। বর্তমান একাদশ সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন, যেখানে ২৬ জনই আওয়ামী লীগের। আর দু’জন জাতীয় পার্টির (জাপা)। এর মধ্যে কয়েকজন মহিলা সদস্যও রয়েছেন।
সংসদের বৈঠক আগামীকাল ৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, ১৬০ নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, সাবেক ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য ও শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার মৃত্যুতে আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালীবিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন।