ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
সফর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান চলতি সপ্তাহের শেষ দিকে চীন সফরে যাবেন। এ সময়ে দুদেশের মধ্যে সই হওয়া ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি নিয়ে তিনি আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ দুপুরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আগামীকাল দুপুরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে মন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
ওমিক্রন আতঙ্কের মাঝেও আজ অর্থাৎ সোমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে ভারত-রাশিয়া সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি, টু প্লাস টু বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।