প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তাঁর সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
সম্মেলন
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকার পথে রওয়ানা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকেলে) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনেও সশরীরে হাজির ছিলেন না রুশ প্রেসিডেন্ট। তবে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ আফিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।
উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে বুধবার তাদের মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। ব্রিকস দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার তিন দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে জোহানেসবার্গ পৌঁছেছেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বৈঠক থেকে কী ধরনের ফলাফল আসবে সেই উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।