কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ ছয় সরকারি দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকার
ঢাকার আশুলিয়ায় রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান সোহাগ দায়িত্ব গ্রহন করার পর তার নেতৃত্বে বাঁশবাড়ী মৌজার ৫ একর ৪৫ শতাংশ সরকারী জমি উদ্ধার করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের দেশব্যাপী নানা উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে।
নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনা সব কিছু ধরে খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ফসল রাষ্ট্রকেও খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার মো.শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্র আজকে সরকারের কাছে অসহায়। রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে। আজকে রাষ্ট্রের স্বাধীনতা নেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনো কারণে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি করছে না।
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি খোলা চিঠি পাঠিয়েছেন
টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা। সর্বশেষ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে হয় তার মনের লেনাদেনা।
বেসরকারি স্কুল-কলেজগুলো ইচ্ছেমতো টিউশন ফি নিয়ে থাকে। এক্ষেত্রে অভিভাবকদের অভিযোগ রয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় টিউশন ফি আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার। এবার পরীক্ষার ফি’র সার্ভিস চার্জের (টেলিটক বাংলাদেশের কমিশন) ওপর ভ্যাট যোগ করে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৫০ জনের পরিবর্তে ৭৫ জন ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।